ব্রিটেনের স্থানীয় নির্বাচনে এবার সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি হয়ে উঠেছে গাজা যুদ্ধ। বিশেষ করে মুসলিম ভোটার ও তরুণদের মধ্যে ফিলিস্তিনপন্থী অবস্থান বড় প্রভাব ফেলছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। এ কারণে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধরনের চাপে পড়েছে।
দীর্ঘদিন ধরে ব্রিটিশ মুসলিমদের বড় অংশ লেবার পার্টির সমর্থক হলেও, গাজা ইস্যুতে দলটির অবস্থানে অসন্তুষ্ট অনেক ভোটার। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ফিলিস্তিনিদের রক্ষায় যথেষ্ট দৃঢ় অবস্থান নেয়নি এবং ইসরাইলের হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ অসন্তোষের সুযোগে গ্রিন পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয়তা পাচ্ছেন। তারা নির্বাচনী প্রচারণায় গাজা ও ফিলিস্তিন প্রশ্নকে সামনে আনছেন। অনেক এলাকায় ‘ভোট প্যালেস্টাইন’ ধরনের প্রচারণাও চালানো হচ্ছে, যেখানে ভোটারদের ফিলিস্তিনপন্থী প্রার্থীদের সমর্থনের আহ্বান জানানো হচ্ছে।