পবিত্র কুরআনের খেদমতে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। দেশটির ঐতিহ্যবাহী ও বিশ্বজুড়ে সম্মানিত ‘বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’-য় এবার প্রথমবারের মতো নারী বিভাগ যুক্ত করা হয়েছে। ফলে আসন্ন ৪৬তম আসরে নারী প্রতিযোগীরাও আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্প্রতি এই ঐতিহাসিক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
রোববার (১০ মে) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিবছর মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কুরআনিক আয়োজন হিসেবে বিবেচিত।
প্রতিযোগিতাটি ১৯৭৯ সালে চালু হওয়ার পর থেকে এতদিন কেবল পুরুষ প্রতিযোগীরাই এতে অংশ নিতে পারতেন। সৌদি আরবের ইসলামবà¦