বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলার মধ্যে বন্দর আব্বাস-সহ একাধিক শহরে বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। এছাড়া মিনাব, জাস্ক, কেশম ও সিরিক এলাকায়ও বিস্ফোরণ হয়েছে। এদিকে মার্কিন বাহিনী বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের কারগান এলাকায় একটি স্থাপনায় ‘শত্রুপক্ষের পাঁচটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে।

এছাড়া বন্দর আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের গণমাধ্যম আরও জানিয়েছে, হরমোজগান প্রদেশের জাস্ক, কেশম ও সিরিক এলাকায় বিস্ফোরণের পাশাপাশি সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা দিয়েছে যে মার্কিন বাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে ‘আত্মরক্ষামূলক’ হামলা শুরু করেছে। সেন্টকমের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের ‘ক্রমাগত আগ্রাসনের’ জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অতিরিক্ত ‘আত্মরক্ষামূলক’ হামলা সম্পন্ন করেছে বলে সেন্টকম জানিয়েছ। এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

তাদের দাবি, আঞ্চলিক সমুদ্রপথে চলাচলকারী মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ