হবিগঞ্জের বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের দ্বি-বার্ষিক ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খানকে সভাপতি, মাওলানা মশিউর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা হাদিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ পরিষদের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, যুগ্ম সম্পাদক মাওলানা লোকমান সাদী এবং হবিগঞ্জ পৌর কমিটির সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী; সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা শায়েখ সিরাজুল হক, মাওলানা বশির আহমদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা জাফর আহমদ সিরাজী ও হাজী আবু জাফর।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আফরোজ আল হাবিব ও মাওলানা নাসির উদ্দিন সৌরভ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা ফজলে রব মামদুদ ও মাওলানা আবু বকর।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মুফতি আইন উদ্দিন, প্রচার সম্পাদক হিসেবে হাফিজ শিব্বির আহমদ আরজু, সহ-প্রচার সম্পাদক হিসেবে মাওলানা বদরুল আলম আনসারী ও মাওলানা আজিজুর রহমান সিরাজী, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মাওলানা আবুল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে হাফিজ আব্দুল মুকিত সালেহ এবং দফতর সম্পাদক হিসেবে মাওলানা আবু হুরায়রা নির্বাচিত হয়েছেন।
কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা শায়েখ মখলিসুর রহমান, ক্বারী কমর উদ্দিন, ক্বারী ইউনুস আলী, মাওলানা আলাই হায়দার ও মাওলানা আব্দুল অলি।
সভায় মাওলানা শায়েখ মখলিসুর রহমান ইসলামী সংগ্রাম পরিষদে যোগদান করেন। তাঁর যোগদানকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রতিনিধি/আইও