চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের গুয়াংশি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এক বিস্ফোরণে ৭ জন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় সময় দুপুররাত ১টা ৪০ মিনিটে অঞ্চলটির শিনগান কাউন্টির লিংশিয়াং সড়ক এলাকায় বিস্ফোরণটি ঘটে, জানিয়েছে চায়না ডেইলি।
বিস্ফোরণের পরপরই পুলিশ, দমকল, চিকিৎসা ও জরুরি সাড়া দলগুলোর উদ্ধার অভিযান সমন্বয় করতে শিনগান কাউন্টি ও গুইলিন শহর থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাজির হন।
তারপর থেকে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে চারবার নিবিড় তল্লাশি সম্পন্ন করেন। আহত ১৭ জনের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল আছে।
কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা তদন্ত করে দেখছেন তারা। তবে গ্যাস পাইপ লাইন লিক করে বিস্ফোরণ ঘটার কথা বাতিল করে দিয়েছেন।
শিনগান শহরটি খনিজ ও কৃষি সম্পদে সমৃদ্ধ এক পার্বত্য অঞ্চলে অবস্থিত।
আইও