শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে খরার পরিস্থিতি দেখা দেওয়ায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লি জেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি মুসল্লি অংশ নিয়ে আল্লাহর কাছে বৃষ্টি ও রহমত কামনা করেন।

শুক্রবার (৩১ জুলাই) জেলার থেন্নুর এলাকার সান্ধাই ময়দানে এই বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

ভারতে বর্তমানে বর্ষাকাল চললেও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় এখনো পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাব এবং তীব্র গরমে জেলার তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এতে কাবেরী নদীর পানির স্তর কমে গেছে এবং অনেক পুকুর, জলাশয় ও হ্রদ শুকিয়ে পড়েছে। এর ফলে কৃষি, গৃহপালিত পশুপাখি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে তিরুচিরাপ্পল্লি জেলা জামায়াতুল উলামা সভা বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকা আয়োজনের আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে দুই হাজারের বেশি মুসল্লি একত্রিত হয়ে বিশেষ নামাজ আদায় ও মোনাজাতে অংশ নেন।

বিশেষ নামাজে ইমামতি করেন তিরুচিরাপ্পল্লি জেলা জামায়াতুল উলামা সভার সভাপতি মুহাম্মদ নুরুল হক রাশাদি। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আমুল হাসান হযরতসহ স্থানীয় আলেম ও ধর্মীয় নেতারা।

এদিকে, পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় বৃহস্পতিবার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন।

সরকারি সূত্র জানায়, কমিটিটি চলমান এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাব পর্যালোচনা করবে এবং সম্ভাব্য খরা, অতিবৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষি ও পানি ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের পাশাপাশি সরকারও দীর্ঘমেয়াদি সমাধানের চেষ্টা করছে।

সূত্র: এএনআই

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ