রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্তির পর এবার ভারতের ছত্তিশগড়েও একই ধরনের উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান ড. সালিম রাজ মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইকে চিঠি দিয়ে বর্তমান মাদরাসা বোর্ড বাতিল করে তার পরিবর্তে একটি ‘সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ’ (Minority Education Authority) গঠনের প্রস্তাব দিয়েছেন।

ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যানের দাবি, বর্তমান ব্যবস্থায় মাদরাসাগুলোতে আধুনিক ও মানসম্মত শিক্ষা কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই এমন একটি নতুন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যা সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ছত্তিশগড় সরকার উত্তরাখণ্ডে সম্প্রতি প্রণীত আইনটির খসড়া (ড্রাফট) সংগ্রহ করেছে। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে উত্তরাখণ্ডে আনুষ্ঠানিকভাবে মাদরাসা বোর্ড বিলুপ্ত করা হয়েছে।

এদিকে, প্রস্তাবটির বিরোধিতা করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির নেতারা অভিযোগ করেছেন, এ ধরনের উদ্যোগ সংখ্যালঘুদের শিক্ষা-অধিকারের পরিপন্থী। সরকার যদি এ বিষয়ে এগিয়ে যায়, তবে কংগ্রেস রাজ্যজুড়ে জোরালো আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে সতর্ক করেছে।

ছত্তিশগড়ে মাদরাসা শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে এ প্রস্তাব ইতোমধ্যে রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ