শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরে ১১৫ বছরের পুরনো একটি মসজিদে বুলডোজার অভিযান চালিয়ে ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী।

মসজিদটি ওয়াকফ বোর্ডে ৪৫১ নম্বরের অধীনে নিবন্ধিত ছিল বলে দাবি করা হয়েছে। মাওলানা আরশাদ মাদানী এই উচ্ছেদ অভিযানকে সংবিধান, আইনের শাসন ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

মাওলানা মাদানী বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে ১৯১১ সালের রাজস্ব ও ঐতিহাসিক নথিপত্র উপস্থাপন করা হয়েছিল। পাশাপাশি ‘প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট, ১৯৯১’ কার্যকর থাকা সত্ত্বেও মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচারের মৌলিক নীতি নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা আরশাদ মাদানী ‘বুলডোজার বিচার’-কে বৈষম্য ও বিদ্বেষের রাজনীতির মাধ্যম হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, সরকারি জমি বা জনসাধারণের স্থানে থাকা অন্য ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধেও প্রশাসন একই ধরনের ব্যবস্থা নেয় কি না।

তিনি বলেন, ভারত সব ধর্মের মানুষের অভিন্ন মাতৃভূমি। মুসলিম সম্প্রদায় কোনো বিশেষ সুযোগ-সুবিধা দাবি করছে না; তারা শুধু নিরপেক্ষতা ও সমান আইনি সুরক্ষা চায়।

মাওলানা মাদানী আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও আইনের শাসন রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

সূত্র: মিল্লাত টাইমস

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ