সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সর্বক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ বাস্তবায়ন ও অনুসরণের মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের নেতৃবৃন্দ।

তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) গোটা মানবজাতির জন্য রহমতস্বরূপ পৃথিবীতে আগমন করেছেন। তাঁর উত্তম চরিত্র, আদর্শ ও শান্তির বাণী অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই রাসূল (সা.)-এর জীবনাদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে আলেম-উলামা ও দ্বীনপ্রিয় মানুষের পাশাপাশি জমিয়তের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গত ৬ সেপ্টেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের লাফবরাহ শাখার উদ্যোগে স্থানীয় আল-মানার একাডেমিতে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

লাফবরাহ শাখার সভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এবং জয়েনুল আবেদীন গোলাপের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হুজাইফা মাসুদ।

বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের বর্তমান কঠিন সময়ে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির কোনো বিকল্প নেই। রাসূল (সা.)-এর ওফাতের পর তাঁর আদর্শ ও সুন্নাহ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব উলামায়ে হক্কানির। তাই হক্কানি আলেমদের অনুসরণ ও তাদের দিকনির্দেশনায় জীবন পরিচালনা করা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, ব্রিটেনে বসবাসরত মুসলমানদের ঐক্যবদ্ধভাবে দ্বীনি মূল্যবোধ ও ইসলামী আদর্শ ধারণ করতে হবে। এ লক্ষ্যে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত ইউরোপ জমিয়তের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

সিরাত মাহফিলে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের অন্যতম উপদেষ্টা ও বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন এবং লাফবরাহ শাহজালাল মসজিদের ইমাম মাওলানা বশির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা সৈয়দ মোশাররফ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহসভাপতি মাওলানা মঈনুল হক চৌধুরী, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, ইউরোপ জমিয়ত ওয়ালসাল শাখার প্রধান উপদেষ্টা শায়খ হাফিজ মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নোমান আহমদ, বার্মিংহাম শাখার সহসভাপতি হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, নিউহাম শাখার সভাপতি মাওলানা এনাম উদ্দিন, বার্মিংহাম শাখার প্রচার সম্পাদক কারী সৈয়দ ইকবাল হোসাইনসহ জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিলে বিপুলসংখ্যক জমিয়ত নেতাকর্মী ও মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ফিলিস্তিন ও বাংলাদেশের মজলুম জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খ হাফিজ মাওলানা আব্দুস সালাম।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ