সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের ঐতিহাসিক শহর কোলহাপুরে সংবিধান রক্ষার বিষয়ে বিভিন্ন সম্প্রদায় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ‘সংবিধান সুরক্ষা সমন্বয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি।

বৈঠকে শিখ, মারাঠা, ক্ষত্রিয়, জৈন, বৌদ্ধ, লিঙ্গায়েত ও অনগ্রসর শ্রেণিসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সামাজিক কর্মী, বুদ্ধিজীবী ও আইনজীবীরা অংশ নেন। সংবিধান রক্ষা এবং এর বিধানগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সম্মিলিত আন্দোলনের ডাকও দেন তারা।

এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি মুসলমানদের বিরুদ্ধে কথিত অসাংবিধানিক আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে মাওলানা সাজ্জাদ নোমানি বলেন, দেশকে যে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সংবিধান নিয়ে যেভাবে কথিত হস্তক্ষেপের অভিযোগ উঠছে, তা নিয়ে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে নানা উদ্যোগ চললেও এখন সময় এসেছে একটি ‘অভিন্ন ন্যূনতম কর্মসূচি’র ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করার।

তিনি বলেন, আলাদাভাবে পরিচালিত উদ্যোগের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা চালানো গেলে এমন কিছু ফল অর্জন সম্ভব, যা বিচ্ছিন্ন উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়।

মাওলানা নোমানির এ প্রস্তাবকে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা সমর্থন করেন এবং সম্মিলিত উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে সামাজিক কর্মী, আইনজীবী, শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর নেতারাও অংশ নেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ