সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

পশ্চিমবঙ্গে ২৫০ মাদরাসা বন্ধের নির্দেশ বিজেপি সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে অনুমোদনহীনতার অভিযোগ তুলে মাদরাসার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। প্রথম দফায় ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

বন্ধের নির্দেশসংক্রান্ত নোটিশের কপি সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে।

সরকারি সূত্রে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে প্রায় ২ হাজার ৩৯৬টি মাদরাসার সরকারি অনুমোদন নেই। এসব মাদরাসার পরিকাঠামো, পাঠক্রম, নথিপত্র ও শিক্ষার্থীদের তথ্য যাচাই করতে গত ২২ জুলাই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় সমীক্ষা চালানো হয়। সংখ্যালঘু ও মাদরাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে পরিচালিত ওই সমীক্ষার পরই মাদরাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি সূত্রের দাবি, শোকজ করা মাদরাসাগুলোরও পরিকাঠামোগত বেশ কিছু ঘাটতি রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও প্রয়োজনীয় নথি জমা দিতে ব্যর্থ হলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, কলকাতার পাশাপাশি রাজ্যের ২২টি জেলা থেকে মাদরাসাগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যেসব মাদরাসার সরকারি অনুমোদন রয়েছে, সেগুলো চালু রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: পুবের কলম

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ