সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা: নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের কেশম দ্বীপের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি কেশমের গভর্নর আমির তেইমুরি এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে হরমুজ প্রণালিতে একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আমির তেইমুরি জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে (গ্রিনিচ মান সময় ১টা ৩০ মিনিট) হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের এলাকায় ইরানি বাণিজ্যিক জাহাজটিতে হামলা হয়।

তেইমুরি ঘটনাটিকে ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। তবে জাহাজটির নাম, হামলার ধরন কিংবা কী কারণে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার কেশম দ্বীপের উপকূলে সমুদ্রের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছিল। তবে ওই বিস্ফোরণের সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

এদিকে, পৃথকভাবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। তবে ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ