সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদে নববীতে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিন প্রায় ২৫ হাজার কার্পেট পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এ কাজে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত যন্ত্রপাতি ব্যবহার করছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটি।

সৌদি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মুসল্লি ও দর্শনার্থীদের সেবায় প্রতিদিন ১৫৩টি নামাজের স্থানও প্রস্তুত করে কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন চারবার ৪৩০টি আধুনিক মেশিনের সাহায্যে কার্পেট পরিষ্কার করা হয়। পাশাপাশি প্রতিদিন ৪০০টির বেশি কার্পেট ধোয়া হয়। প্রয়োজন অনুযায়ী কার্পেটের অবস্থা পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য ৭০ বার পর্যন্ত পরিদর্শনের ব্যবস্থা রয়েছে।

কার্পেট জীবাণুমুক্ত ও সুগন্ধি রাখতে প্রতিদিনের কার্যক্রমে ৪৫০ লিটারের বেশি জীবাণুনাশক এবং ২৫০ লিটারের বেশি সুগন্ধি ব্যবহার করা হয়।

মসজিদে নববীর নামাজের স্থানগুলো প্রস্তুত রাখতে প্রতিদিন প্রায় ২৫ হাজার কার্পেট বিছানো হয়। এর মধ্যে ১৪ হাজারের বেশি কার্পেট প্রাঙ্গণে, ৬ হাজার ১৫০টি করিডোরে এবং ৫ হাজার ৫০০টি মসজিদের ছাদে বিছানো হয়। সূত্র: গালফ নিউজ আপডেট

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ