সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র দুই মসজিদ তথা হারামাইনের নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের পাশে পাকিস্তানের জনগণ রয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) করাচিতে খতমে নবুওয়াত সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সৌদি সরকারকে বার্তা দিতে চাই—হারামাইনের নিরাপত্তার জন্য প্রতিটি পাকিস্তানি আপনাদের পাশে রয়েছে।’

মাওলানা ফজলুর রহমান বলেন, ৫২ বছর আগে পাকিস্তানের জাতীয় পরিষদ সর্বসম্মতভাবে আহমদিয়া ও লাহোরি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছিল। এর মাধ্যমে জাতীয় পরিষদ পাকিস্তানের আদর্শিক সীমান্ত রক্ষা করেছিল।

তিনি বলেন, বিশ্বশক্তি ও পাকিস্তানের ক্ষমতাসীনদের বলতে চাই, আপনারা আমাদের যে শিক্ষা দিতে চান, তা আমরা গ্রহণ করি না। আপনাদের তৈরি করা এজেন্ডা ও উদ্দেশ্য সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত।

পাকিস্তান নানা সমস্যার মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, দেশটির সীমান্ত ও আদর্শ রক্ষা করতে হবে। অনেক সময় এখানে একটি বিষয়কে সামনে রেখে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, বিশ্বযুদ্ধগুলোতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যুদ্ধে পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনে শত শত মানুষ নিহত হয়েছে এবং ইসরায়েলকে তিনি অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং ইয়েমেন থেকে সৌদি আরবে হামলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে এবং সরকারের সঙ্গে আলোচনা করে। কিন্তু আলোচনার পর মূল্যবৃদ্ধি আরও বেড়ে যায়। জনগণ হাতজোড় করে এসব অবস্থান কর্মসূচি বন্ধ করার আহ্বান জানায় বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: জিও নিউজ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ