সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মাওলানা তারিক জামিলকে সম্মানসূচক ডক্টরেট দিল আমেরিকান বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলকে দ্বীনি, দাওয়াতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল থিইজম ইউনিভার্সিটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লাহোরের ফ্ল্যাটিজ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ড. ইহাব আল শামী মাওলানা তারিক জামিলের হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন।

ইসলামের দাওয়াত, ধর্মীয় দিকনির্দেশনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে মাওলানা তারিক জামিলের দ্বীনি ও দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ