সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধকে এ অঞ্চলের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখা উচিত।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে অনুষ্ঠিত কাতার ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় আল-থানি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই যুদ্ধ সবার জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে। এখনই আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার সময়।’

আল-থানি আরো বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সংকট নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। একই সঙ্গে এর প্রভাব শুধু এ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।

তিনি বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী। উপসাগরীয় দেশগুলো ও ইরানকে একত্র করে এমন একটি নিরাপত্তা কাঠামো ছাড়া আমাদের বুঝতে হবে যে, এ অঞ্চল আগের মতো চলতে পারবে না। এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে কেউই অন্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।’

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘একটি অঞ্চল হিসেবে আমাদের দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করতে হবে। নিশ্চিত করতে হবে, ইরানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং ইরানেরও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।’

তিনি জানান, কাতার ও তার আঞ্চলিক অংশীদাররা এ ধরনের একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আল-থানি বলেন, ‘আমরা এ লক্ষ্যেই কাজ করছি। আমাদের আঞ্চলিক অংশীদাররাও এতে বিশ্বাস করে। আমরা আশা করছি, এই যুদ্ধ সবার জন্য একটি সতর্কবার্তা হবে এবং এখনই তা বাস্তবায়নের সময়।’

তিনি আরো বলেন, উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমঝোতা এগিয়ে নিতে কাতার তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি যোগাযোগের চ্যানেলগুলো খোলা রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করাও অব্যাহত থাকবে।

সূত্র: আনাদোলু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ