সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মসজিদুল হারামের মুয়াজ্জিনের ইন্তেকালে শায়খ সুদাইসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদিল হামজা আল-মাদানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

সোমবার (২১ সেপ্টেম্বর) শায়খ সুদাইস তাঁর নিজের পক্ষ থেকে এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক ও ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির সংশ্লিষ্টদের পক্ষ থেকে মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি মরহুম শায়খ ইবরাহিম আল-মাদানির জন্য মহান আল্লাহর কাছে তাঁর ব্যাপক রহমত ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তাঁকে জান্নাতের প্রশস্ত বাগানে স্থান দেওয়ার এবং পবিত্র কাবাঘরের সেবা ও সেখানে আজান দেওয়ার মাধ্যমে তিনি যে খেদমত করেছেন, তার উত্তম প্রতিদান দেওয়ার জন্য দোয়া করেন।

মরহুমের পরিবার ও স্বজনদের ধৈর্য ও সান্ত্বনা দানের জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। সূত্র: হারামাইন আর্কাইভ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ