সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮ নৌসেনা গুরুতর আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে তিন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে একটি জাহাজে অবস্থানকালে ইরানি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন মার্কিন মেরিন সেনা আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে এবং মাথাব্যথাসহ মস্তিষ্কে আঘাতজনিত উপসর্গের কারণে তাদের সম্ভাব্য 'ট্রমাটিক ব্রেইন ইনজুরি' বা মস্তিষ্কে আঘাতের সমস্যা দেখা দেয়।

আহতদের মধ্যে সাতজন ছিলেন সাধারণ পদমর্যাদার মেরিন সেনা (এনলিস্টেড পার্সোনেল) এবং একজন ছিলেন কর্মকর্তা। কর্মকর্তাদের তথ্যমতে, ১৪ সেপ্টেম্বর ওই হামলার ঘটনা ঘটে।

তারা জানান, ইরানি ক্ষেপণাস্ত্রটি যখন জাহাজটিতে আঘাত হানে, তখন ওই মেরিন সেনারা একটি 'ব্যাটালিয়ন ল্যান্ডিং টিম'-এর অংশ হিসেবে সেখানে দায়িত্ব পালন করছিলেন।

কর্মকর্তারা জানান, জাহাজটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না, তবে তারা এর ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি এবং এটিকে কেবল একটি 'সামুদ্রিক জলযান' (মেরিটাইম ভেসেল) হিসেবে উল্লেখ করেছেন।

ফেব্রুয়ারি মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হতাহতের সংখ্যার বিষয়টি নিয়ে পেন্টাগন ক্রমবর্ধমান যাচাই-বাছাইয়ের মুখে পড়েছে, কারণ প্রতিবেদন ও শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে আহত ও নিহত সেনাসংখ্যায় প্রায়ই পরিবর্তন দেখা যাচ্ছে।

গত বুধবার পর্যন্ত পেন্টাগনের 'ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম' -এর তথ্যানুযায়ী, এই সংঘাতে ৮৬১ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।

১৪ সেপ্টেম্বরের হামলার প্রায় ১০ দিন পর ওই আট মেরিন সেনার নাম ডেটাবেসে যুক্ত করা হয়। একজন মার্কিন কর্মকর্তা জানান, এমন কিছু উপসর্গ যা দেরিতে প্রকাশ পেতে পারে এবং সিস্টেমে তাৎক্ষণিক বা 'রিয়েল-টাইম' তথ্য হালনাগাদ করার সুযোগ না থাকার কারণেই এই বিলম্ব হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ