আন্তর্জাতিক ডেস্ক
ওমরাহযাত্রী ও মক্কার বাসিন্দাদের যাতায়াত সহজ করতে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। নতুন সড়কাংশ চালুর ফলে সংশ্লিষ্ট কয়েকটি পথে ভ্রমণের সময় ৯০ শতাংশের বেশি কমেছে বলে জানানো হয়েছে।
এর অংশ হিসেবে থার্ড রিং রোডের আরও ১ দশমিক ৫ কিলোমিটার অংশ সম্প্রসারণ করা হয়েছে। নতুন এই অংশটি প্রিন্স মুতাইব ইন্টারসেকশনকে প্রিন্স সুলতান ইন্টারসেকশনের মাধ্যমে মসজিদুল হারাম ইন্টারসেকশনের সঙ্গে যুক্ত করেছে।