আন্তর্জাতিক ডেস্ক
মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার ফাতিমা জাহরা আল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
রাজপ্রাসাদ থেকে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ফাতিমা মানসুরিকে নতুন সরকারপ্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। ৫০ বছর বয়সী ফাতিমা এর আগে দেশটির নগর পরিকল্পনামন্ত্রী ও মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিজের নিয়োগকে ‘ঐতিহাসিক’ আখ্যা à¦