বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নানা অজুহাতে মুসলিমদের ভারতছাড়া করছে বিজেপি সরকার: রয়টার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলাদেশি আখ্যা দেওয়ার পর দেশ থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। দেশটির নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অনেক মুসলিম নাগরিককে আটক, নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত বাংলাদেশে পুশইনের শিকার হতে হয়েছে।

প্রতিবেদনে মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের ঘটনা তুলে ধরা হয়েছে। গত ১৯ জুলাই সবজি কিনতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ছোট ছেলেকে বলে গিয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিà§