সৌদি আরবের মদিনায় মসজিদে নববির পবিত্র রওজা শরিফ (রিয়াজুল জান্নাহ) জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন সূচিতে নারী ও পুরুষদের জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জিয়ারতের জন্য প্রবেশের অনুমতিপত্র সংগ্রহের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
সম্প্রতি মসজিদে নববির পরিচালনা ও তত্ত্বাবধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময়সূচি প্রকাশ করে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন। শুক্রবার পুরুষদের জন্য রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।