আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আগামী শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজে ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম। তাঁরা হলেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি এবং মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. সালাহ আল-বুদাইর।
১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি মোতাবেক ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার মক্কার মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ ইয়াসির আদ-দোসারি। অন্যদিকে মদিনার মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ সালাহ আল-বুদাইর।
শায়খ ইয়াসির আদ-দোসারি
শায়খ ইয়াসির বিন রাশেদ আদ-দোসারি সৌদি আরবের প্রখ্যাত কোরআন তিলাওয়াতকারী, ইসলামি আইনà