সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

বদলি ওমরাহ : দেওবন্দ ও করাচির ফতোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আরিফুল ইসলাম

সম্প্রতি ওমরাহ পালনে অক্ষম ব্যক্তিদের জন্য বদলি ওমরার অ্যাপ চালু করে গ্রেপ্তার হয়েছেন মিসরীয় জনপ্রিয় ব্লগার ও ইমাম আমির মুনির। তার ৮৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে ফেসবুকে। তাকে গ্রেফতারের পূর্বে দেশটিতে এ নিয়ে নাটকীয় বিভিন্ন ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট, দেশটির বিভাগ, ওলামায়ে কেরামের মধ্যে আমির মুনিরের অ্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার অংশ হিসেবে ভারতের দারুল উলুম দেওবন্দ এবং পাকিস্তানের জামিয়াতুল উলূম আল ইসলামিয়া ইউসুফ বিন নূরী করাচির দু’টি ফতোয়ার সারাংশ তুলে ধরা হলো।

ভারতের দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগ সূত্রে জানা যায়, জীবিত ব্যক্তির পক্ষ থেকেও বদলি ওমরাহ করা যায়। এক্ষেত্রে ইহরাম বাধার সময় যার ওমরা করা হচ্ছে তার পক্ষ থেকে ইহরাম বাধার নিয়ত করতে হবে। তালবিয়াও তার পক্ষ থেকে পড়তে হবে।

করাচির বিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ জামিয়াতুল উলূম আল ইসলামিয়া, আল্লামা ইউসুফ বিন নূরীর ফতোয়া বিভাগে বদিলি ওমরাহ করার বিধান জানতে চেয়ে জৈনক এক ব্যক্তি প্রশ্ন করেন। ফতোয়ায় বলা হয়, ইসলামি শরিয়াহ মোতাবেক বদলি হজের বিধান থাকলেও ওমরাহ করার বিষয়ে কোনো সুষ্পষ্ট বিধান নেই। তবে ওমরা করে তার সওয়াব পৌঁছানো যায়। এক্ষেত্রে নিজের পক্ষ থেকে নিয়ত করতে হবে। ওমরার কার্যক্রম করার পর তার সওয়াব যাকে মন চায় পৌঁছাতে পারবে।

 লেখক : তরুণ আলেম ও খতিব

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ