মাওলানা নুর আলম বিন শাহ জাহান
বিশ্ব মানবতার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুপম আদর্শ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি সর্বোত্তম পথনির্দেশক। তার দেখানো পথেই রয়েছে কল্যাণ ও মুক্তি। কথা বলা বা কথা বলার ধরনও এর বাইরে নয়। একজন মুমিনের কথাবার্তা কেমন হবে, কেমন হবে তার বাচনভঙ্গি—তার উত্তম দৃষ্টান্ত রয়েছে রাসুল (সা.)-এর জীবনে।
আল্লাহ তায়ালা বলেন,নিশ্চয়ই রাসূলুল্লাহ (সা.)-এর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।
—(সূরা আহযাব, আয়াত নং-২১)
নিচে মহানবী (সা.)-এর কথাবার্তা ও বাকভঙ্গির নানা দিক তুলে ধরা হলো-
স্পষ্টতা : স্পষ্টতা কথার অন্যতম গুণ। শ্রোতার মনে স্পষ্ট কথার প্রভাব বেশি পড়ে। আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.)-এর কথা এত সুস্পষ্ট ছিল যে প্রত্যেক শ্রোতা তাঁর কথা বুঝত। ’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৯)
ধীরস্থিরতা : ধীরস্থিরতা কথার অন্যতম গুণ। দ্রুত গতিতে কথা বলা, যা মানà