সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

দ্বন্দ্ব নিরসনে নবীজি সা. -এর বিচক্ষণতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুফতি আরিফুল ইসলাম

পুরাতন কাবাঘর পূন:নির্মাণের প্রয়োজন দেখা দেয়। মক্কার প্রত্যেক গোত্র পরামর্শ করে সিদ্ধান্ত নেয় আমরা একত্রে এ ঘর নির্মান করবো। সমস্যা সৃষ্টি হয় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে। গোত্রের প্রত্যেক ব্যক্তি দাবি করে আমিই এ মূল্যবান পাথর স্থাপন করবো।  এনিয়ে শুরু হয় চরম দ্বন্দ। প্রত্যেকের মনের বাসনা জীবন উৎসর্গ করে হলেও এ সম্মান অর্জন করবো। প্রবীন  এক বোদ্ধা আবূ উমাইয়া এগিয়ে এসে মিমাংসার কথা শুনালেন। বললেন- শান্ত হও তোমরা। আগামীকাল কাবার দরজা দিয়ে সর্ব প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে সেই এর মিমাংসা করবে। সকলে এক বাক্যে তার প্রস্তাব গ্রহণ করলো।

পরের দিন অপেক্ষার প্রহর গুনছে সবাই। কে সেই সৌভাজ্ঞবান ব্যক্তি যে এ দায়িত্ব  পালন করবে। সর্বপ্রথম যে মানুষটি এ দরজা দিয়ে প্রবেশ করলেন তিনি আর কেউ নন, প্রিয় নবী মুহাম্মাদুর রসূলল্লাহ সা.। সকলে সমস্মরে বলে উঠলো আল-আমীন, আল-আমীন। এ ধ্বনি প্রতি ধ্বনিত হল পুরো কাবা। নবীজি সা. -এর বয়স তখন ৩৫ বছর।

হুজুর সা. বললেন-  হাজরে আসওয়াদ স্থাপন করে যারা সৌভাগ্যবান হতে চায় তারা নিজ গোত্রের একজন প্রতিনিধি নির্বাচন করুক।  হুজুর সা. নিজ চাদর মোবরক বিছালেন। গোত্র প্রতিনিধিদের ডাকলেন। সবাই এর প্রান্ত ধরুন। চাদরের প্রান্ত ধরে উচূঁ করলে আল্লাহর রাসূল সা. নিজ মোবারক হাতে যথাস্থানে তা স্থাপন করে দিলেন। সন্তুষ্টপুর্ণ মিমাংসা দেখে সকলে বল উঠল মারাহাবা। খুশীমনে যার যার  ঘরে ফিরে যায়। -সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম। সূত্র : সীরাতে মুস্তফা সা.

লেখক :  লেখক ও আলোচক।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ