আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে বিভিন্ন অঙ্গ দান করে ধন্য করেছেন। জিহ্বা ও যৌনাঙ্গ দামি দুটি নেয়ামত। জিহ্বা দিয়েছেন বাক ভঙ্গীমা প্রকাশ করার জন্য ।জিহ্বাকে সচল রাখতে আল্লাহ আদ্র রেখেছেন। জিহ্বা আদ্র না থাকলে রবের যিকির করা, কথা বলা কোনোটিই সম্ভব হত না। কুদরতীভাবে পরিমানমত এটিকে আদ্র রাখেন।মাতৃগর্ভ থেকে মৃত্যু অবধি আদ্র রাখেন। এর জন্য কোনো কষ্ট করতে হয় না। আদ্র করার দায়িত্ব মানুষের থাকলে কষ্টকর হয়ে যেত।সত্যিই আল্লাহ মহান।
আমরা কী মহান আল্লাহর দেয়া এই নেয়ামতের সঠিক ব্যবহার করছি।নাকি মানুষকে প্রতিনিয়ত এই ছোট্র জিহ্বা দিয়ে কষ্ট দিচ্ছি।অশ্লিল কথা বলছি। পরিনিন্দা করছি। কোরআন ও হাদীসে জিহ্বা সংযত রাখতে একাধিক জায়গায় সতর্ক করা হয়েছে।
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা.-কে জিজ্ঞাসা করা হল কোন আমল দ্বারা মানুষ বেশী জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহর ভয় ও উত্তম আখলাক। জিজ্ঞাসা করা হল, কোন কাজের দরুন মানুষ বেশী জাহান্নামে যাবে? তিনি বললেন মুখ ও লজ্জাস্থানের কারণে। তিরমিযী শরীফ- ২০০৪
