আলেমা ঊর্মি বিনতে আবুল বাশার>>
কুসংস্কার হলো যুক্তিহীন , ভিত্তিহীন মানুষের নিজের থেকে বানোয়াট কিছু কথাবার্তা বা নিয়ম-নীতি। বিজ্ঞান আর ইসলামী বিধিবিধান কোথাও কুসংস্কারের স্থান নেই ।
সমাজে বহুল প্রচলিত একটি কুসংস্কার হলো, কোনো কিছুকে অশুভ অলক্ষী মনে করা। ইসলামপূর্ব আরবের পৌত্তলিকদের মাঝে এর প্রচলন ছিল অতি মাত্রায় । শুধু আরবরাই নয়, বরং অন্য জাতি ও সম্প্রদায়ের মধ্যেও কোনো কিছুকে অশুভ অপয়া মনে করার রেওয়াজ ছিল দেখার মতো।
এ ব্যাপারে কোরআনের কোথাও কোথাও আলোচনাও হয়েছে। যেমন হজরত সালেহ (আ.)-এর জাতি তাঁকে এবং তাঁর অনুসারীদের অশুভ মনে করত। ইরশাদ হচ্ছে, "তারা বলল, আমরা তো তোমাকে এবং তোমার সঙ্গীদের অশুভ মনে করি।" (সুরা নামল : ৪৭) ওদিকে ফিরআউন ও তার জাতি হজরত মূসা (আ.) এবং তাঁর অনুসারীদের অপয়া মনে করত।
কোরআনে ইরশাদ হচ্ছে, "যখন তাদের সুখের দিন আসত, তখন বলত, এটা তো আমাদের প্রাপ্য ছিল। আর যখন কোনো বিপদ আসত, তখন তা
