হাউজে কাওসার জান্নাতের একটি বিশেষ ঝর্ণা। এর পানি হবে সবচেয়ে বেশি মিষ্টি ও তৃপ্তিকর। হাউজে কাওসার সম্পর্কে আল্লাহর রাসূল সা. এর বাণি বর্ণিত আছে। কেয়ামতের দিন মানুষ ভয়াবহ পরিবেশে তৃষ্ণার্ত থাকবে। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দায়িত্ব দেবেন, তার প্রিয় উম্মতকে তৃষ্ণা নিবারণের।
আল্লাহ তাআলা সব নবির জন্যে হাউজে কাওসার তৈরি করেছেন। তবে আমাদের নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আল্লাহ তাআলা বিশেষ হাউজ তৈরি করে রেখেছেন। যা অন্যান্য নবি-রাসুলদের হাউজের চেয়ে অনেক বড় ও এর পানীয় সবচেয়ে বেশি মিষ্টি হবে এবং হাশরের দিন এর পানকারী হবে সবার চেয়ে অধিক।
কেমন হবে
হাউজে কাউছার কেমন হবে এর বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ১. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুà¦