বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নবদম্পতির কল্যাণ কামনায় যে দোয়া পড়তেন নবী সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিবাহের মাধ্যমে মানুষ নতুন জীবনে পদার্পণ করে। এ সময় বর ও কনেকে অভিবাদন জানায় সবাই। তাদের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল সা. নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন।


তা হলো-

بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।

অর্থ : আল্লাহ তোমার জন্য (এই বিয়েকে) বরকতপূর্ণ করুন, তোমার ওপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন।

হাদিস : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, কেউ বিয়ে করলে রাসুলুল্লাহ সা. উল্লিখিত দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। (আবু দাউদ, হাদিস : ২১৩০)

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন।

এনএ/