বৃষ্টির মাধ্যমেই মহান আল্লাহ তাআলা সৃষ্টিজগতে প্রাণ সঞ্চার ও রিজিকের ব্যবস্থা করেন। আবার মানুষের অবাধ্যতায় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। যা মানুষের জন্য কল্যাণকর নয়। জনজীবন বিপর্যস্ত হয় এমন বৃষ্টি কারোই কাম্য নয়। বৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে সুন্নাতের অনুসরণ করা যেতে পারে। তাহলো-
১. রহমত কামনা করা
অতিবৃষ্টি যেমন অবাধ্যতার কারণ আবার বৃষ্টি মানুষের জন্য রহমতও বটে। তাই বৃষ্টি শুরু হলে নবিজীর অনুসরণে কল্যাণের দোয়া করা। হাদিসে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, বৃষ্টি হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণ :‘ আল্লাহুম্মা সাইয়্যেবান নাফিআ।'
অর্থ : ‘হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।' (বুখারি, নাসাঈ)
২. আল্লাহকে ভয় করা
ঝড়-তুফান ও বৃষ্টি শুà