বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আহলান সাহলান মাহে রমাদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নাজমুল হুদা মজনু ||

রমাদান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য হলো মু'মিনের অন্তরকে পরিশুদ্ধ করে তাক‌ওয়া অর্জন করা। স্বচ্ছ হৃদয় ব্যতীত আল্লাহর ভালোবাসা সুদূর পরাহত। আল্লাহ তায়ালার ভয় ও রহমতের আশায় বিনম্রচিত্তে তার ইবাদত করার স্পৃহা জাগরূক করার মোক্ষম সুযোগ মাহে রমাদান। তাই তো  পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মুমিনের হৃদয়ে উচ্চারিত হয়— আহলান সাহলান মাহে রামাদান!

মহান আল্লাহ বলেন, 'হে মু’মিনরা! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো।' (আল-বাকারাহ-১৮৩)

সৌভাগ্যবান বান্দা সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ তায়ালার হুকুম পালনকারী, রাতের বেলা সিজদা করে ও দাঁড়িয়ে থাকে  আখিরাতের ভয় ও  নিজের রবের রহমতের আশায়।’ (সূরা আজ-জুমার-৯)

রমাদানে রাত জেগে সালাত আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সা.-এর হাদিসেও তাগিদ দেয়া হয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত— তিনি বলেন যে, আল্লাহর রাসূল সা. ইরশাদ করেন, যে ব্যক্তি রমাদানের রাতে ঈমানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার আগের গুনাহ ক্ষà¦