|| নাজমুল হুদা মজনু ||
জীবনের পূর্ণতার জন্য আল্লাহর কাছে ফিরে আসার বিকল্প নেই। যারা হেদায়েতের আলো থেকে যত দূরে তারা ততই অসহায়; নিঃস্ব-নিঃসঙ্গ অন্ধকারে নিমজ্জিত।
দুনিয়ার শত দুর্বিপাক-দুঃসময়ে যখন কেউ পাশে দাঁড়ানোর থাকে না তখন বেঁচে থাকা দুঃসহ হয়ে যায়। একটু সুখ-স্বস্তির সন্ধানে অশুভ অমানিশায় ডুব দেয় তারা। দুনিয়ার মিথ্যা মরীচিকার পিছে দৌড়িয়ে ক্লান্ত-শ্রান্ত মানুষ হতাশার হাওর-বাঁওড়ে ঘুরপাক খায়।
এ সময় সবাই পর হয়ে, মুখ ফিরিয়ে নিলেও একমাত্র মহা দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন হতভাগা বান্দা থেকে তাঁর রহমতের দৃষ্টি ফিরিয়ে নেন না।
আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে যারা অন্য কারো মুখাপেক্ষী হয় তারা বড়ই কপালপোড়া। আল্লাহ তায়ালাকে ডাকলে সাড়া দেন তিনি। আল্লাহ তায়ালার রহমত ছাড়া মানুষের একটি নিঃশ্বাস নেয়ারও ক্ষমতা নেই।
মানুষ সবসময়ই আল্লাহ তায়ালার মুখাপেক্ষী, তা সত্ত্বেও ধনসম্পদ, পদ-পদবি, প্রভাব-প্রতিপত্তির বদৌলতে সম্মান-মর্যাদার দাবিদার যারা তারা তো অহঙ্কারী বটেই; সেই সাথে যারা মহান স্à