শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

পিতা কি সন্তানকে যাকাত দিতে পারবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যাকাত ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ তায়ালা মুসলমানদের উপর যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তায়ালা এরশাদ করেছেন- 'নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো।’ (বাকারা: ১১০)

ইসলামের এই মহান হুকুম পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। যেগুলোর প্রতি লক্ষ না করলে যাকাত আদায় হয় না। তন্মধ্যে একটি হলো, যোগ্য ব্যক্তিকে যাকাত প্রদান করা। ইসলাম এক্ষেত্রে কিছু ব্যক্তি নির্ধারণ করে দিয়েছে। 

যাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তাদের যাকাত দেওয়া বৈধ নয়। তাদের মধ্যে কেউ কেউ যাকাতদাতার ঘনিষ্ঠ ও রক্ত সম্পর্কীয় আত্মীয়। 

ছেলে-মেয়েকে নিজের যাকাত দেওয়া যায় না। এমনকি তারা গরীব হলেও তাদের নিজের যাকাত দেওয়া জায়েজ নয়। তাদের যাকাত দিলে যাকাত আদায় হবে না। তাই তারা গরীব-অসহায় হলে তাদের যাকাত-ফিতরা ছাড়া অন্য সম্পদ দ্বারা সহযোগিত করতে হবে।

সূত্র: কিতাবুল আছল ২/১২৪; বাদায়েউস সানায়ে ২/১৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; ফাতহুল কাদীর ২/২০৯

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ