বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

সূরা হাশরের শেষ তিন আয়াতের গুরুত্ব ও তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হজরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর তিন বার আউজু বিল্লাহিস সামিঈল আলিমি মিনাশশাইত্বানির রাঝিমসহ ‘সুরা হাশরের’ শেষ তিন আয়াত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন।

ওই ৭০ হাজার ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ওপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে। যদি ঐ দিন সে ব্যক্তি মারাও যান তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে।

আর যে ব্যক্তি সন্ধ্যার সময় সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে তাঁর জন্যও আল্লাহ তাআলা ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন।

যারা তাঁর ওপর সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে। আর যদি ঐ রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে।

সুরা হাশরের শেষ তিন আয়াত নিম্নরূপ

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (22) هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (23) هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ [الحشر:22-24]

উচ্চারণ : আউজু বিল্লাহিস সামিঈল আলিমি মিনাশশাইত্বানির রাঝিম  ১) হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লাহু। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ২) হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লাহু। আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল আযিযুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ৩) হুআল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাওয়্যিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ্, ওয়াহুয়াল আযিযুল হাকিম।

অর্থ: সর্বশ্রোতা সর্বজ্ঞাণী আল্লাহ তায়ালার নিকট বিতারিত শয়তান থেকে আশ্রয় চাহিতেছি তিনিই আল্লাহ! যিনি ব্যতিত কোনো মাবুদ নাই। তিনি সব গুপ্ত ও প্রকাশ্যের জ্ঞ্যনী। তিনি পরম করুনাময় দয়ালু। তিনিই আল্লাহ! যিনি ব্যতিত কোনো মাবুদ নাই। তিনি মহান বাদশাহ, অত্যন্ত পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তা বিধানকারী, রক্ষনাবেক্ষন কারী, সম্মানের অধিকারী, মহত্তের অধিকারী, গর্বকারী, মুশরিকদের শিরক হতে আল্লাহ তায়ালা পবিত্র।

তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, সঠিকভাবে প্রস্তুতকারী, আকৃতিদান কারী, তাঁহার জন্য সুন্দর সুন্দর নাম রহিয়াছে। আসমান সমূহে ও জমিনে যাহা কিছু আছে সবই তাঁহার পবিত্রতা বর্ননা করে। এবং তিনি সম্মানের অধিকারী মহান কৌশলী।

আল্লাহ তায়ালা সবাইকে সকাল ও সন্ধ্যায় হাশরের এই তিন আয়াত পাঠের তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ