শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে সুরা আল-ফাতহের ১০ নম্বর আয়াত। সাধারণত সব শপথ অনুষ্ঠানেই এই আয়াতটি তেলাওয়াত করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির আয়াতটি তেলাওয়াত করেন।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি একই অনুষ্ঠানে নতুন করে দায়িত্ব পাওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূরা আল-ফাতহের ১০ নম্বর আয়াতে আল্লাহর সঙ্গে অঙ্গীকার, দায়িত্ব পালনের প্রতিশ্রুতি এবং তা রক্ষার প্রতিদানের কথা বলা হয়েছে।

আয়াতের অর্থ হলো- ‘নিশ্চয় যারা তোমার কাছে বাইয়াত করছে, তারা তো আল্লাহর কাছেই বাইয়াত করছে। আল্লাহর হাত তাদের হাতের ওপর। অতঃপর যে অঙ্গীকার ভঙ্গ করে, সে নিজেরই ক্ষতি করে। আর যে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে, তিনি অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন।’

এই আয়াতে মূলত অঙ্গীকার ও দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। নবী মুহাম্মদ (সা.)-এর হাতে সাহাবিদের বাইয়াতকে আল্লাহর সঙ্গে অঙ্গীকার হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, যারা সেই অঙ্গীকার রক্ষা করবে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে। আর যারা অঙ্গীকার ভঙ্গ করবে, তার ক্ষতি তাদের নিজেদেরই হবে।

রাষ্ট্রপতির শপথের মতো একটি সাংবিধানিক অনুষ্ঠানে দায়িত্ব, অঙ্গীকার ও তা যথাযথভাবে পালনের তাৎপর্য তুলে ধরা এই আয়াতের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক বলে প্রতীয়মান হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ