মুমিনের জীবনে পরম চাওয়া আল্লাহর অনুগ্রহ। আল্লাহর এ অনুগ্রহ সহজে পাওয়ার অন্যতম উপায় হলো- সৃষ্টির প্রতি দয়ার আচরণ করা। তাদের প্রতি সর্বদা অনুগ্রহ করা। কেননা, সৃষ্টির প্রতি ভালোবাসা ও অনুগ্রহ মহান আল্লাহর ভালোবাসা ও অনুগ্রহ ত্বরান্বিত করে। কুরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘নিশ্চয়ই আল্লাহর রহমত ইহসানকারীদের (অনুগ্রহশীল) নিকটবর্তী।’ (সুরা আরাফ : আয়াত ৫৬)
হজরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে ঘোষণা দেন-
الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا أَهْلَ الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
‘আল্লাহ তায়ালা দয়ালুদের প্রতি দয়া করেন। জমিনে যারা বসবাস করছে তোমরা তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (আবু দাউদ ৪৯৪১)
হজরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বর্ণনা করেছেন,আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ
‘যে ব্যক্তি মানুষের প্রতি অà