মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

জুমার দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুসলমানদের জন্য পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিনের গুরুত্বপূর্ণ অপরিসীম। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। দিনটির গুরুত্ব বোঝাতে পবিত্র কুরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে।

মহান আল্লাহ বলেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিক স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও। (সুরা জুমুআ, আয়াত : ১০)

সপ্তাহের প্রতিদিনই জুমার দিনের মতো মসজিদে আসা প্রত্যেক মুসলমানের ঈমানের দাবি হওয়া উচিত।

সালাতুল জুমা। ইসলামের অন্যতম একটি নামাজ। ( জুমু'আহ ) শব্দটি আরবী। এর অর্থ একত্রিত হওয়া,  সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু, সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সে দিনের যুহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরযরুপে আদায় করে, সে জন্য এই নামাজকে 'জুমার নামাজ' বলা হয়। 

রাসূলুল্লাহ সা. এর মদিনায় যাওয়ার পর একবার মদিনার আনসার সাহাবিরা আলোচনায় বসেন। তারা বললেন , ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে, যে দিনে তারা সবাই একত্রিত হয়। নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যে দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব। 

অতঃপন্তু তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত। অবশেষে তারা ইয়াওমুল আরুবা শুক্রবারকে গ্রহণ করলেন  (সীরাতুল মুস্তাফা ও দরসে তিরমিজি)।

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১১ টি আমল-

১। আগে আগে ঘুম থেকে উঠা।

২। বেশি বেশি দুরুদ পাঠ করা। 

৩। আগে আগে মসজিদে আসা। 

৪। দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়। 

৫। কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ। 

৬। সূরা কাহাফ তিলাওয়াত করা। 

৭। গোসল করা। 

৮। সুগন্ধি ব্যবহার করা। 

৯। পায়ে হেটে মসজিদ যাওয়া। 

১০। খুতবার সময় চুপ থায়।  

১১। তাহিয়াতুল মসজিদ আদায় করা।

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ