মানুষ মূল্যবান কিছু হারিয়ে ফেললে বা পছন্দের কোনো জিনিস হারিয়ে ফেললে মনঃকষ্টে ভোগেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকারি দায়িত্বশীল বা পুলিশ প্রশাসনের সাহায্য নেন কেউ কেউ। এসব ব্যবস্থা নিতে ইসলাম নিষেধ করে না। পাশাপাশি এ সংক্রান্ত দোয়া ও আমলের উল্লেখ পাওয়া যায় সাহাবিদের জীবনে। যা আমরাও আমল করতে পারি। বস্তুত আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব এবং সাহাবিদের অনুসরণ সবসময় মঙ্গলজনক।
আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর দুই রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে—
بسم الله يا هادي الضلال وراد الضالة اردد علي ضالتي بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك
‘বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দ্বালাল, ওয়া রা-দ্দাদ দ্বাল্লাহ; উরদুদ আলাইয়া দ্বাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আত্বায়িকা ও ফাদ্বলিক।’
অর্থ: ‘আল্লাহর নামে শুরু। হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বসà§