কোরবানির মূল উদ্দেশ্য হলো আত্মত্যাগ। কোরবানি শুরু হয়েছিল হযরত আদম আ.-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে। পরবর্তীকালে কোরবানির জন্য হযরত ইবরাহিম আ. ও তার শিশুপুত্র ইসমাইল আ.-এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভুপ্রেমের পাথেয়।
আল্লাহ তায়ালা কোরবানির নির্দেশ দিয়ে বলেন- ‘আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন’ (সুরা কাউসার: ২)
যার উপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য কোরবানি করার চেয়ে ঋণ পরিশোধ করাই উত্তম। কেননা নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে ঋণগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না।
আর যদি ঋণ পরিশোধের পরও কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। (বাদায়েউস সানায়ে: ৪/১৯৬; ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/২৯২)
তবে ঋণ থাকা অবà¦