|| নুর আলম ||
বর্ষাকাল শুরু হয়েছে। সারাদিন রিমঝিম বৃষ্টি। এই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের এক নেয়ামত এবং রহমত। নবী করিম সা. বৃষ্টির পানি গায়ে লাগাতেন। তিনি তার উম্মতদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য অনুমতি দিয়েছেন।
এর মাধ্যমে মহান আল্লাহ মাটিকে সতেজ করেন, তা থেকে ফল-ফলাদি, শস্য উৎপাদনের ব্যবস্থা করেন।
বিশ্বের অধিকাংশ অঞ্চলে বিশুদ্ধ পানির অন্যতম উৎসও হলো বৃষ্টি। এ ছাড়া জলবিদ্যুৎ প্রকল্পগুলো সচল রাখতে এবং কৃষ্টি সেচব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজনীয়তা অপরীসীম।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাঁর এই মহা নিয়ামতের ব্যাপারে বলেন, ‘আর তিনিই সে সত্তা, যিনি তাঁর (রহমত) বৃষ্টির আগে বায়ু প্রবাহিত করেন সুসংবাদ হিসেবে, অবশেষে যখন সেটা ভারী মেঘমালা বয়ে আনে, তখন আমি সেটাকে মৃত জনপদের দিকে চালিয়ে দিই, অতঃপর আমি তা দ্বারা বৃষ্টি বর্ষণ করি, তারপর তা দিয়ে সব রকমের ফল উৎপাদন করি। এভাবেই আমরা মৃতদের বের করব, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ’ (সুরা : আরাফ, আয়াত : ৫৭)
অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আপনি কি দেখেন না, আল্লাহ আকা