প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু আমলের দ্বারা ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় বলে হাদিসে বলা হয়েছে। ওই সব হাদিসে ইরশাদ হয়েছে, যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝড়ো বাতাস কিংবা বন্যা হয়- তখন সবার উচিত আল্লাহর কাছে তওবা করা।
আল্লাহর কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, আল্লাহকে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা। এ প্রসঙ্গে হজরত রাসূলুল্লাহ সা. নির্দেশ দিয়ে বলেন, ‘দ্রুততার সঙ্গে আল্লাহর জিকির করো, তার নিকট তওবা করো। ’ -সহিহ বোখারি ও মুসলিম
আর আল্লাহর জিকিরের সর্বোত্তম উপায় হচ্ছে- নামাজ পড়া, কুরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পাঠ করা। হাদিসে বর্ণিত আছে, প্রচণ্ড ঝড়ো হাওয়া বইলে হজরত রাসূলুল্লাহ সা. মসজিদে যেতেন এবং নামাজে মশগুল হতেন। -মিশকাত শরিফ
অন্যদিকে ঝড়-তুফানের প্রাদুর্ভাব ঘটলে তাকবির (আল্লাহু আকবার) বলা ও আজান দেওয়া সুন্নত। তবে এই আজানে ‘হাইয়া আলাস সালাহ’ ও ‘হাইয়া আলাল ফালাহ’ বলার প্রয়োজন নেই।
হজরত আয়েশা সিদ্দিকা রা. বর্ণনা করেন, বৃষ্টি হলে হজরত রাসূলুল্লাহ স