সন্দেহ করে কাউকে শাস্তি দেওয়া কিংবা অপরাধী সাব্যস্ত করা এটা ইসলাম কখনই সমর্থন করে না। এটা আমরা সবাই জানি। তবে ইসলাম এর চেয়েও একধাপ এগিয়ে।
ইসলাম আমাদেরকে যে জীবনবিধান দিয়েছে, সেখানে সন্দেহের বশবর্তী হয়ে কাউকে নিজে নিজে শাস্তি দেওয়া তো দূরে থাক, সুনির্দিষ্ট প্রমাণ ব্যতীত কারো ব্যাপারে সন্দেহ করাই দন্ডনীয় অপরাধ।
এই পৃথিবীতে সন্দেহ থেকে বহু অন্যায়ের জন্ম। গণপিটুনি, দাঙ্গা, মারামারি, পারিবারিক কলহ ও নির্যাতন অপবাদের মতো অনেক অপরাধের মূলে থাকে সন্দেহ। কিন্তু সন্দেহের কারণে কাউকে শাস্তি দেয়ার বিধান পৃথিবীর কোনো আদালতের নেই। অথচ ইসলাম চৌদ্দশত বছর আগে সন্দেহকে অন্যায় সাব্যস্ত করে সন্দেহ থেকে সৃষ্ট সকল অন্যায়ের পথকে রুদ্ধ করে দিয়েছে।
মহান আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক আন্তাজ থেকে দূরে থাক; কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। (সূরা হুজরাত আয়াত ১২)
পুরুষের মনোজগতে কোনো নারী ধর্ষিত হলে সেটাকে অপরাধ বলার ক্ষমতা কোনো আদালতের নেই। ক