শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেকোনো ফরজ নামাজ চলা অবস্থায় সাধারণত জামাতে শরিক হওয়াই নিয়ম। আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন-

إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ

‘সালাতের ইকামত দেওয়া হলে ফরজ সালাত ছাড়া অন্যকোনো সালাতের নিয়ত করা যাবে না। (সহিহ মুসলিম: ১৫২৯; সুনানে তিরমিজি: ৪২১)

তবে, ফজরের নামাজের ক্ষেত্রে নিয়মটি ব্যতিক্রম। ফজরের জামাতের ইকামত শুরু হলেও সুন্নত নামাজের নিয়ত করা যাবে। সুন্নতশেষে জামাতে শরিক হওয়া যাবে। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন-

لا تدعوا ركعتي الفجر وإن طردتكم الخيل

‘তোমরা ফজরের সুন্নত ছেড়ে দিও না, যদিও সৈন্যবাহিনী তোমাদের তাড়া দেয়।’ (মুসনাদে আহমদ: ৯২৫৩)

বিখ্যাত সাহাবিরা ফজরের সুন্নত ছেড়ে দিতেন না। আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু দারদা রা.-এর মতো বিশিষ্ট সাহাবিরা ফজরের জামাত শুরু হলেও ফজরের সুন্নত পড়ে নিতেন। যেমন আবু দারদা রা.-এর বিষয়ে বলা হয়েছে, ফজরের সময় মসজিদে à¦