শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সেজদায় যেসব দোয়া পড়তেন নবীজি সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নামাজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। নামাজকে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য ফরজ করেছেন। নামাজে সিজদার গুরুত্ব অনেক। এটি ফরজ করা হয়েছে। নামাজের সিজদায় কী দোয়া পড়তে হয়- সে ব্যাপারে হাদিসে উল্লেখ করা আছে।

আমরা সেজদায় সাধারণত একটি দোয়া পড়ে থাকি। সে আমাদের সবার কাছে পরিচিত এবং এতে আমরা অভ্যস্ত। দোয়াটি হলো-

سُبحانَ ربِّيَ الأعلَى

উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আলা অর্থ : আমার প্রতিপালক সুমহান ও পবিত্র। (সাহিহুল জামি, হাদিস : ৪৭৩৪)

এ ছাড়াও আরও অনেক দোয়া সিজদায় পড়া যায়। হাদিসে সেগুলোর আলোচনা এসেছে। এখানে কয়েকটি উল্লেখ করা হলো-

আবু হুরায়রা রা. বলেন, নবী করীম সা. সেজদায় এ দোয়াটিও পাঠ করতেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া ঝুল্লাহু; ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু; ওয়া আলানিয়্যাতাহু ওয়া সিররাহু। (মুসলিম, হাদিস : ৪৮৩)

অর্থ : হে আল্লাহ! তুমি আমার ছোট-বড়, পূর্বের-পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গোনাহ মাফ করে দাও।

আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর à¦