শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মৃত্যু কামনা করে দোয়া করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দোয়ার অর্থ বিশ্বজাহানের মালিক মহান রাব্বুল আলামিনকে একান্তে ডাকা। তার সামনে নিজেকে পেশ করা। নিজের প্রয়োজন ও আরজিগুলো তার কাছে তুলে ধরা।

আল্লামা তীবি রহ. বলেন, দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন, তার কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা। -তুহফাতুল আহওযায়ি : ৯/২২০

এ জন্য আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে দয়াময় আল্লাহ তায়ালাকে স্মরণ করা। যেকোনো প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তার কাছেই সাহায্য চাওয়া। তবে কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করা নিষেধ আছে। আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব- ইনশাআল্লাহ।

সন্তানের জন্য বদদোয়া

অনেক সময় মানুষ পরিণাম না ভেবেই অধৈর্য হয়ে সন্তান-সন্ততিসহ নিকটাত্মীয়দের জন্য বদদোয়া করে বসে, যা নিষেধ। পবিত্র কোরআনে মানুষের এই অধৈর্য আচরণের কথা উল্লেখ হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করে; বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়াকারী। -সুরা বনি ইসরাঈল : ১১

মৃত্যু কামনা করা

অনেক সময় মানুষ বিভিন্ন বিপদ-আপদ, ঋণের বোঝা বা অà¦