শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বদনজর থেকে বেঁচে থাকার আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বদনজর সত্য, এর প্রভাব-প্রতিক্রিয়াও সত্য। বদনজর বা কুদৃষ্টির প্রভাবে ব্যক্তি বা জিনিসের অনিষ্ট হয়। ইমাম কুরতুবি রহ. লিখেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের শীর্ষ আলেমরা এ বিষয়ে একমত যে, বদনজর এবং এর মাধ্যমে ক্ষতিসাধিত হওয়া প্রমাণিত সত্য। আল্লাহ তায়ালা বলেন, ‘আর কাফেররা যখন কোরআন শোনে, তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আছড়ে ফেলবে এবং বলে, এ তো এক পাগল।’ (সুরা কলম: ৫১)

আয়াতে ‘তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে’ দ্বারা উদ্দেশ্য হচ্ছে— ‘তোমার প্রতি বদনজর দেবে।’ অর্থাৎ তারা তোমাকে হিংসার প্রতিফলন ঘটিয়ে রোগী বানিয়ে দেবে, যদি তোমার প্রতি আল্লাহর হেফাজত না থাকে। আয়াতটি প্রমাণ বহন করে যে, আল্লাহর হুকুমে বদনজরের কুপ্রভাবের বাস্তবতা রয়েছে। (তাফসিরে ইবনে কাসির: ৪/৪১০)

উম্মুল মুমিনিন আয়েশা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, ‘তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ: ৩৫০৮)

তবে, বিশ্বাস রাখতে হবে—কুদৃষ্টির মধ্যে এমন শক্তি (প্রভাব) স্বয়ং আল্লাহ তায়ালাই দান করেন। তাই কোনো মুসলিম বদনজরের শিকার হলে তার উচিত—আল্লাহর ওপর ভরসা করে তাঁরই কাছেà