|| মুহিউদ্দীন মাআয ||
চাকরীর সুবাদে কিংবা প্রয়োজনের তাগিদে অনেকে বাসা ভাড়া নেন ঢাকায়। স্ত্রী ও সন্তানসহ পরিবারের মাঝে সুখের দিন কাটে তাদের। বাবা-মায়ের আদরে বেড়ে ওঠে সন্তানেরা। ছেলে-মেয়ের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ব্যয় করে অক্লান্ত পরিশ্রম। বাবার ছায়ায় পরম সুখে অতিবাহিত হয় তাদের দিনগুলো।
কিন্তু আল্লাহ তায়ালার অবধারিত বিধান মৃত্যুর ডাক আসে অনেকের। সাজানো সংসারে নেমে আসে সাময়িক অন্ধকার। স্বাভাবিক জীবনযাপনে বিঘ্নতা দেখা দেয়।
শরীয়তের বিধান অনুযায়ী— ’স্বামী’ মারা গেলে ’স্ত্রী’ স্বামীর ঘরে স্বাভাবিকভাবে ৪ মাস ১০দিন ইদ্দত পালন করবে। আর স্ত্রী গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগপর্যন্ত ইদ্দত পালন করবে। আল্লাহ তায়ালা বলেছেন, আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব করার আগপর্যন্ত। (সুরা তালাক, আয়াত : ৪)
অন্যত্র আল্লাহ তায়ালা বলেছেন, তোমাদের মধ্যে যারা স্ত্রী রে