তাসনীম আহসান
ইসলাম আমাদের শেখায় একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মহানুভব হতে। যুগে যুগে মুসলমানদের আচরণে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে অগণিত মানুষ। সহানুভূতি ও নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার অনন্য একটি ঘটনা ঘটেছিল ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধে।
তখন হিজরি ত্রয়োদশ সাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনালের শেষলগ্নের কথা। সিরিয়ার দ্বারপ্রান্তে ইয়ারমুকের যুদ্ধ শেষ হলো। মুসলিম সৈন্য সংখ্যা চল্লিশ হাজার। তাদের সামনে থেকে আড়াই লাখ সৈন্যের রোমান বাহিনী পালাচ্ছে । রণাঙ্গনে পড়ে আছে রক্ত, লাশ, আর কর্তিত হাত-পা। থেকে থেকে ভেসে আসছে আহতদের আর্তচিৎকার। বীর ইকরিমা রা. এর হাতে শাহাদাতের শপথ নিয়েছিলেন এক দল মুজাহিদ। সবাই ক্ষত-বিক্ষত হয়ে পড়ে আছে।
এমন সময় হারিস বিন হিশাম রা. পানি চাইলেন। পানি আনা হলো। তীব্র পিপাসায় কাতরাচ্ছেন। এই পৃ্থিবীর বুকে আর বেশি সময় নেই। পানির পেয়ালা শুকনো ঠোঁটের সামনে ধরা হলো। ঠিক এ সময় দেখলেন ,ইকরিমা রা. কাতর দৃষ্টিতে পানির