|| নাঈমুর রহমান নাঈম ||
মানবজীবনের প্রকৃত সাফল্য ও প্রশান্তি আল্লাহ তাআলার স্মরণে নিহিত। আর আল্লাহ তাআলার স্মরণ ও প্রশংসার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য কিছু বিশেষ বাক্য নির্ধারণ করেছেন, যেগুলো বলা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং আল্লাহর নিকট প্রিয়। যা হলো: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহু আকবর। প্রতিটি বাক্যের গভীর অর্থ ও তাৎপর্য রয়েছে, যা একজন মুসলমানের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে।
১. সুবহানাল্লাহ (سُبْحَانَ اللَّهِ)
‘সুবহানাল্লাহ’ শব্দের অর্থ হলো ,আল্লাহ সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত, তিনি সম্পূর্ণ পবিত্র ও মহিমান্বিত। এটি পাঠ করার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও বিশুদ্ধতা ঘোষণা করা হয়। এই বাক্য পাঠ করা দ্বারা চিন্তাভাবনা পরিশুদ্ধ হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য বাড়িয়ে দেয়। এছাড়াও যেকোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলেও ‘আলহামদুলিল্লাহ’ বলতে হয়।